বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরগরমে প্রাণ জুড়াবে ঠান্ডা জামের জুস
spot_img
spot_img

গরমে প্রাণ জুড়াবে ঠান্ডা জামের জুস

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুষ্টিগুণে সমৃদ্ধ জাম এখন বাজারে পাওয়া যাচ্ছে। জাম ভর্তা বা মাখা খেতে বেশ সুস্বাদু। জামে তৈরি ভর্তা বা মাখা ছাড়াও জামের জুস খেতে অনেক মজার। এই গরমে প্রাণ জুড়াতে সাহায্য করবে ঠান্ডা এক গ্লাস জামের জুস। খুব সহজে তৈরি করতে মজাদার জাম জুস রেসিপি দেখে নিন।

উপকরণ-
* পাকা জাম আধা কেজি
* পানি ১ কাপ
* চিনি স্বাদমতো
* লবণ স্বাদমতো
* বিট লবণ আধা চা চামচ
* গোলমরিচের গুঁড়া আধা চা চামচ
* লেবুর রস ১ টেবিল চামচ।

প্রণালি-
পানি ও জাম একসঙ্গে ১৫ মিনিট জ্বাল দিন। এরপর ঠান্ডা হলে জামের বীজগুলো আলাদা করে ফেলে দিন। এবার জামের রস ব্লেন্ড করে আবার পাত্রে ঢালুন। এবার তাতে লবণ, চিনি, বিট লবণ দিয়ে মিনিট দশেক জ্বাল দিন। এবার নামিয়ে ঠান্ডা করে কাঁচের বোতলে সংরক্ষণ করুন।

উল্লেখ্য, জামের এই জুস এক মাসের মতো সময় ফ্রিজে সংরক্ষণ করা যাবে। এই জুস পরিবেশনের সময় গ্লাসে বরফ, লেবুর রস, সামান্য গোল মরিচের গুঁড়া ও আধা কাপ পানি দিয়ে মিশিয়ে পরিবেশন করতে হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments