শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরগরুর মাংসের আচার তৈরির রেসিপি
spot_img
spot_img

গরুর মাংসের আচার তৈরির রেসিপি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আর কিছুদিন পরেই কোরবানির ঈদ। নিশ্চয়ই মাংসের অনেক আইটেম রান্না করার কথা ভাবছেন। আপনাদের সেই ভাবনার তালিকায় রাখতে পারেন গরুর মাংসের আচার। মুখরোচক এই খাবারটি এমনি কিংবা অন্য কোনো খাবারের সঙ্গে খেতে পারেন।

উপকরণ:
১ কেজি গরু
১/৪ কাপ আদা বাটা/কুচি
১/৪ কাপ রসুন বাটা/কুচি
১০ টি কারি পাতা
৫-৬ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া
২ টেবিল চামচ হলুদের গুঁড়া
১ টেবিল চামচ সরিষার দানা
১ টেবিল চামচ কালিজিরা
১ টেবিল চামচ জিরা
১/২ কাপ ভিনেগার
লবণ (স্বাদ অনুসারে )
সরিষার তেল/ তিলের তেল

করণীয়: গরুর মাংস ভালোভাবে ধুয়ে চৌকা বা কিউব করে কেটে নিন। প্রেসার কুকারে মাংসের সাথে হলুদ ও লবণ মাখিয়ে ১০ টি সিটি বাজা পর্যন্ত অপেক্ষা করুন। মাংস নরম হয়ে এলে মাংসে থাকা পানি ভালোমতো ফেলে তার মধ্যে লবণ, লাল মরিচের গুঁড়া ও হলুদ দিয়ে মাখিয়ে নিন।

একটি প্যানে তেল ঢেলে মাঝারি আঁচে মাংসগুলো সোনালি রং আর মুচমুচে না হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। ভাজার পর বেঁচে যাওয়া তেল দিয়ে বাকি রান্না করতে পারবেন।

আগে থেকে হামাম দিস্তা দিয়ে গুঁড়া করা কালিজিরা,সরিষা ও জিরা তেলের মধ্যে ছেড়ে দিন। এরমধ্যে আদা,রসুন ও কারি পাতা কুচি দিয়ে হালকা আঁচে ভাজতে থাকুন। মসলা থেকে ঘ্রাণ বেরিয়ে এলে তার মধ্যে ভিনেগার দিয়ে নাড়তে থাকুন। আচারের মধ্যে বেশি ঝোল বা মসলা চাইলে অল্প পরিমাণে গরম পানি ঢেলে দিন। মিশ্রণটি একটু ঘন হয়ে এলে চুলার আঁচ বন্ধ করে মাংসগুলো ছেড়ে ভালোভাবে নেড়েচেড়ে নিন। ভালো স্বাদ ও ঘ্রাণের জন্য ২ দিন রোদে শুকাতে দিন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments