শনিবার, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনগুঞ্জন নিয়ে মুখ খুললেন সারা-অনন্যা
spot_img
spot_img

গুঞ্জন নিয়ে মুখ খুললেন সারা-অনন্যা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সর্বশেষ আদিত্যের সঙ্গে অনন্যা পাণ্ডেকে দেখা গিয়েছিল আম্বানির ছেলের প্রাক-বিয়ের অনুষ্ঠানে। কিন্তু সেই অনুষ্ঠান থেকে ফের সপ্তাহ না কাটতেই বিচ্ছেদের খবরে শিরোনাম হন তারা।

এরপরই অনন্যার প্রিয় বান্ধবী সারা আলী খানের সঙ্গে আদিত্যর ঘনিষ্ঠতার গুন্জন শুরু হয়। আদিত্য-সারার সম্পর্ক নিয়ে চলা এই গুঞ্জনের নেপথ্যে একটি ছবি রয়েছে। যে ছবিতে অনন্যার প্রাক্তনকে সাইফ কন্যা সারার সঙ্গে পার্টিতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। আর তাদের ঘনিষ্ঠতার জন্যই নাকি অনন্যার মন ভেঙেছে। যে কারণে দু-বছরের গভীর প্রেমের ইতি টেনেছেন আদিত্য-অনন্যা।

যদিও অনেকে দাবি করেছিলেন, মতানৈক্যের জেরেই নাকি আলাদা পথ বেছে নিয়েছেন তারা। অন্যদিকে একসময় বিভিন্ন অনুষ্ঠান-পার্টিতে সারা-অনন্যা জুটির দেখা মিললেও বিচ্ছেদের পর তাদের সেভাবে দেখা যায়নি। যা নিয়ে নেটিজেনদের মধ্যে অনেক মতামত লক্ষ করা যায়।

সম্প্রতি এক অনুষ্ঠানে একফ্রেমে ধরা দিয়েছেন সারা-অনন্যা। এবং সব জল্পনা দূর করে দিতে মুখ খুললেন তারা।

এ সময় সারা বলেন যে, তাদের মাঝে দূরত্ব বাড়ার কোনো কারণ নেই। মনগড়া গল্প লিখলেই তো সব সত্য হয়ে যায় না। তারা আগের মতোই আছে। কারো জন্য সম্পর্ক নষ্ট করবে কেন। হাসিমুখে পাপারাজ্জিদের জন্য একসঙ্গে পোজও দেন তারা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments