শুক্রবার, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনগৃহকর্মীর বিরুদ্ধে পরীমণির দায়ের করা মানহানি মামলা খারিজ
spot_img
spot_img

গৃহকর্মীর বিরুদ্ধে পরীমণির দায়ের করা মানহানি মামলা খারিজ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর ও অশালীন তথ্য প্রকাশের অভিযোগে গৃহকর্মী পিংকি আক্তারসহ চারটি গণমাধ্যমের বিরুদ্ধে চিত্রনায়িকা পরীমণি যে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছিলেন, তা খারিজ করে দিয়েছেন আদালত।

সাইবার নিরাপত্তা আইন বাতিল হওয়ায় এবং নতুন ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশে’ সংশ্লিষ্ট অভিযোগের ধারা না থাকায় মামলাটি গ্রহণযোগ্য হয়নি বলে আদালত রায়ে উল্লেখ করেন।

মঙ্গলবার (৮ জুলাই) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. নূরে আলম মামলাটি খারিজের আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. জুয়েল।

তিনি জানান, গত ২১ মে অন্তর্বর্তীকালীন সরকার সাইবার নিরাপত্তা আইন বাতিল করে নতুনভাবে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ জারি করে। পরীমণির মামলাটি সাইবার নিরাপত্তা আইনের ২৮ ও ৩১ ধারায় দায়ের করা হলেও নতুন অধ্যাদেশে ওই ধারাগুলোর অনুপস্থিতির কারণে আদালত মামলাটি খারিজ করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ৫ মার্চ একটি এজেন্সির মাধ্যমে পরীমণি তার বাসায় বাচ্চার দেখভালের জন্য পিংকি আক্তারকে নিয়োগ দেন। কিন্তু ২ এপ্রিল পিংকি হঠাৎ বাসা ছেড়ে চলে যান এবং পরবর্তীতে পরীমণির বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা, অশালীন ও মানহানিকর বক্তব্য দিতে থাকেন। অভিযুক্ত গণমাধ্যমগুলো সেই বক্তব্যগুলো প্রচার করে ব্যাপকভাবে ছড়িয়ে দেয়।

আরও পড়ুন: ৪ বছর পর একসঙ্গে ইমরান-কেয়া পায়েল

এসব ঘটনায় পরীমণি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন বলে মামলায় দাবি করা হয়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments