বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদগেইনারের শীর্ষে জেমিনী সী ফুড
spot_img
spot_img

গেইনারের শীর্ষে জেমিনী সী ফুড

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি জেমিনী সী ফুড লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৪ টাকা ৯০ পয়সা বা ৯.৯৮ শতাংশ।

তথ্য অনুযায়ী, মঙ্গলবার কোম্পানিটি সর্বশেষ ১৬৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪৪৩ বারে ৩৫ হাজার ৯৪৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৭ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড । আজ ফান্ডটির দর বেড়েছে ৭০ পয়সা বা ৯.৮৬ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে মুন্নু সিরমিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ ফান্ডটির দর বেড়েছে ১০ টাকা ৭০ পয়সা বা ৯.৯২ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১১৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২ হাজার ৭৯৮ বারে ৪ লাখ ৬৫ হাজার ২৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৩৩ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু জুট স্ট্যাফলার্স, ইন্দো-বাংলা ফার্মা, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফু-ওয়াং ফুড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড।

সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments