ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১২ নভেম্বর, ২০২৪ তারিখ (মঙ্গলবার) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ১০ পয়সা বা ৯.৭১ শতাংশ বেড়েছে। এদিকে মার্কেন্টাইল ইসলামী পিএলসির শেয়ার দর ২ টাকা ২০ পয়সা বা ৯.৬৯ শতাংশ বেড়ে দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে এবং মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ার দর ২ টাকা বা ৯.২১ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ দর বৃদ্ধির শীর্ষে রয়েছে- এশিয়া ইন্স্যুরেন্স, গ্লোবাল হেভি, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, রানার অটোমোবাইলস, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.




























Recent Comments