ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অনেকেরই সকালে ঘুম থেকে উঠার পর পর মাথাব্যথা শুরু হয়। অনেকেই এজন্য ওষুধ খেয়ে নেন। কিন্তু ঘন ঘন ওষুধ খাওয়া স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। এতে একাধিক রোগের আশঙ্কা বাড়ে। সেক্ষেত্রে ঘরোয়া কিছু সমাধান অনুসরণ করতে পারেন। যেমন-

দিন শুরু করুন পানি পানের মাধ্যমে: গবেষণায় দেখা গেছে, শরীরে পানির ঘাটতি হলে হঠাৎ করে মাথা ব্যথা শুরু হতে পারে। এমনকী ডিহাইড্রেশনের জন্য কাজে মন বসাতেও সমস্যা হয়। মেজাজও বিগড়ে যেতে পারে। এসব সমস্যা কাটাতে সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খেয়েই দিন শুরু করুন। তারপর কিছুক্ষণ পর পর পানি এবং বিভিন্ন রকমের তরল খাবার খান। এতে মাথাব্যথা কমে আসবে।
অ্যালকোহল পান: অনেকেরই রাতে অ্যালকোহল পানের অভ্যাস আছে। অ্যালকোহলে এমন কিছু ক্ষতিকর উপাদান থাকে যা মাথাব্যথার প্রবণতা বাড়ায় । মাথাব্যথা দূরে রাখতে চাইলে অ্যালকোহলের অভ্যাস ত্যাগ করুন।
পর্যাপ্ত ঘুম প্রয়োজন: অনেকেই রাতে পর্যাপ্ত সময় ঘুমান না। এ কারণে সকালে ওঠার পরই শুরু হয়ে যায় অসহ্য মাথা যন্ত্রণা। এই সমস্যা এড়াতে চাইলে প্রতিরাতে অন্ততপক্ষে ৭ ঘণ্টা ঘুমাতেই হবে। আর যদি এই সময়টুকুও ঘুমাতে না পারেন, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। তার পরামর্শ অনুযায়ী লাইফস্টাইলে বদল আনুন এবং প্রয়োজনে ওষুধ খান।
ঠান্ডা সেক দিন: সকালে উঠে মাথা ব্যথা হলে পেইনকিলার খেয়ে নেবেন না। তার বদলে ফ্রিজ থেকে বরফ বের করে মাথার যেই অংশে ব্যথা হচ্ছে, সেখানে ধরে থাকুন। ধীরে ধীরে সেই অংশের প্রদাহ কমবে। এমনকী নার্ভগুলিও রিল্যাক্স করার সুবিধা পাবে। তাহলে মাথা ব্যথা কমে যাবে। ত
চা-কফি খেতে পারেন: সকালে মাথা ব্যথা শুরু হলে চা-কফির কাপে চুমুক দিন। কারণ এসব পানীয়তে রয়েছে ক্য়াফিন। আর এই উপাদান মাথা ব্যথা কমাতে বেশ কার্যকর। তবে উপকার পেতে চাইলে এই পানীয়তে দুধ, চিনি মেশাবেন না।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments