বুধবার, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণঘুরে দাঁড়াল শেয়ারবাজার: লেনদেনে চমক
spot_img
spot_img

ঘুরে দাঁড়াল শেয়ারবাজার: লেনদেনে চমক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আবারো ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার। আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সূচক বৃদ্ধির পাশাপাশি বেড়েছে বেশিরভাগ শেয়ার দর। তবে লেনদেন ১৮’শ কোটি টাকা ছাড়িয়ে নতুন চমক দেখিয়েছে পুঁজিবাজার।

জানা যায়, আজ ২৪ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৬ শতাংশ বা ৫৫.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৪২.৯১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৬৯.৯২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১.২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৭২.৯৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪১টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির। সারাদিনে ডিএসইতে ৬৪ কোটি ৬৮ লাখ ৯০ হাজার ৮২০টি শেয়ার ২ লাখ ৬১ হাজার ৮৩৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৮২০ কোটি ৭ লাখ ৭৬ হাজার টাকা।

গতকাল ২৩ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৪ শতাংশ বা ২৫.৪৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৭৮৭.৬০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.১৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ২৬৩.৬৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৬.৭৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১৬১.৭৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১১০টির, কমে ১৮৮টির এবং অপরিবর্তিত রয় ৬৪টির। সারাদিনে ডিএসইতে ৪৬ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৮১০টি শেয়ার ২ লাখ ১২ হাজার ৩৭৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৪৮৫ কোটি ৯৯ লাখ ৯৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩৩৪ কোটি ৭ লাখ ৮২ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.১৫ শতাংশ বা ১৯২.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৯৫০.০৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৯৮টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯৮ কোটি ৫৮ লাখ ৮৭ হাজার ৬০১ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৯১ কোটি ৭৩ লাখ ১৬ হাজার ৭০৩ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ৬ কোটি ৮৫ লাখ ৭০ হাজার ৮৯৮ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/রু.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments