ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে পাঁচ জেলার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই শুরু হবে। পূর্ব নির্ধারিত পরীক্ষা শেষে চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজার জেলার স্থগিত পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৈরী আবহাওয়া ও বন্যার কারণে গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি। এ বিভাগের ৫ জেলায় আলিম এবং এইচএসসি ভোকেশনাল, বিএমটি, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত ছিল।
এদিন দুপুরে শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৭ জুলাই (সোমবার) থেকে বিদ্যমান সময়সূচি অনুযায়ী চট্টগ্রাম শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলোর মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল৷ বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্স ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার অবশিষ্ট পরীক্ষাগুলো যথারীতি চলবে।
স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
গত ২ জুলাই এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৭০ হাজার নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments