রবিবার, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনফের প্রকাশ্যে দুই অভিনেত্রীর বিরোধ
spot_img
spot_img

ফের প্রকাশ্যে দুই অভিনেত্রীর বিরোধ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউডের দুই অভিনেত্রী কঙ্গনা রনৌত ও তাপসী পান্নুর পুরোনো বিবাদে ফের সামনে এসেছে। তাপসীর ‘পারিবারিক শিক্ষা’ মন্তব্যের জবাব দিতে গিয়ে এবার তার বেড়ে ওঠা, আর্থিক পরিস্থিতি ও পারিবারিক পরিচয় নিয়ে কটাক্ষ করেছেন কঙ্গনা। নিজের পরিবারকে ‘রাজপুত জমিদার বংশ’ বলেও উল্লেখ করেছেন এই অভিনেত্রী ও বিজেপি সাংসদ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাপসী জানান, কঙ্গনার সঙ্গে তাঁর কখনো সামনাসামনি দেখা হয়নি। এমনকি দুই অভিনেত্রীর কথিত বিরোধ শুরুর আগেও তাদের দেখা হয়নি, পরেও নয়। অথচ তাঁদের দ্বন্দ্ব নিয়ে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে আলোচনা হয়ে আসছে।

তাপসীর মতে, একজন মানুষ অন্যের সম্পর্কে কীভাবে কথা বলেন, তা তার পারিবারিক শিক্ষা ও দৃষ্টিভঙ্গির পরিচয় দেয়। তিনি ও কঙ্গনা যেভাবে একে অপরের বিষয়ে কথা বলেন, তা দেখলেই দর্শকেরা বুঝতে পারবেন কে কোন পরিবেশ থেকে উঠে এসেছেন।

তাপসীর এই মন্তব্যের পরই ইনস্টাগ্রাম স্টোরিতে পাল্টা জবাব দেন কঙ্গনা। তিনি অভিযোগ করেন, শহরের প্রান্তে ছোট ও ঘিঞ্জি ভাড়াবাড়িতে কঠিন আর্থিক পরিস্থিতির মধ্যে বেড়ে ওঠা কিছু মানুষ প্রায়ই তার পারিবারিক পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন এবং তার বাবা-মাকে অপমান করেন।

কঙ্গনার দাবি, তার বাবা-মা একটি প্রতিষ্ঠিত রাজপুত জমিদার পরিবারের সদস্য। তারা শিক্ষিত ও সমাজে সম্মানিত। অভিনয়ে আসা তার নিজের সিদ্ধান্ত এবং তিনি শূন্য থেকে ক্যারিয়ার গড়ে তুলেছেন বলেও দাবি করেন কঙ্গনা। তাই তাঁর বাবা-মা কিংবা পারিবারিক পরিচয় নিয়ে আক্রমণের কোনো যুক্তি নেই বলে মনে করেন তিনি।

এখানেই থামেননি কঙ্গনা। তাপসীর ইংরেজি বলা নিয়েও কটাক্ষ করেছেন তিনি। তবে তাপসীর পারিবারিক কিংবা আর্থিক অবস্থা নিয়ে করা এসব দাবির সমর্থনে কোনো তথ্য দেননি কঙ্গনা। তার এই বক্তব্যের বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো জবাব দেননি তাপসী।

দুই অভিনেত্রীর বিরোধ অবশ্য নতুন নয়। ২০১৯ সালে কঙ্গনার বোন রঙ্গোলি চান্দেল তাপসীকে কঙ্গনার ‘সস্তা নকল’ বলে মন্তব্য করেছিলেন। এরপর বলিউডে স্বজনপোষণ নিয়ে বিতর্কের সময় কঙ্গনাও তাপসীসহ কয়েকজন অভিনেতাকে ‘বি-গ্রেড অভিনেত্রী’ এবং ‘সুযোগের জন্য মরিয়া বহিরাগত’ বলে কটাক্ষ করেন।

তবে তাপসী বরাবরই দাবি করে এসেছেন, তিনি কখনো কঙ্গনার সঙ্গে সরাসরি বিবাদে জড়াননি। তাঁর যুক্তি, বিবাদ তৈরি হতে হলে দুই পক্ষের সংঘাত প্রয়োজন। কঙ্গনার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করেছেন—এমন কোনো বক্তব্যও তাঁর নেই বলে দাবি করেছেন তাপসী।

কিন্তু সাম্প্রতিক ‘পারিবারিক শিক্ষা’ মন্তব্যকে নিজের পরিবার ও পারিবারিক পরিচয়ের প্রতি আক্রমণ হিসেবে নিয়েছেন কঙ্গনা। ফলে পুরোনো সেই বিবাদ এবার পেশাগত প্রতিদ্বন্দ্বিতার গণ্ডি পেরিয়ে দুই অভিনেত্রীর পরিবার, বেড়ে ওঠা ও সামাজিক পরিচয় নিয়েও প্রকাশ্য বাক্‌যুদ্ধে রূপ নিয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments