মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাচট্টগ্রামে সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে টি-টোয়েন্টি সিরিজ
spot_img
spot_img

চট্টগ্রামে সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে টি-টোয়েন্টি সিরিজ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আয়ারল্যান্ড-বাংলাদেশ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন দাম রাখা হয়েছে ২০০ টাকা।

আজ শনিবার, (২৫ মার্চ) এক বিবৃতি দিয়ে টিকিটের মূল্য প্রকাশ করেছে ক্রিকেট বোর্ড। ওয়ানডে সিরিজের শুরু থেকে অনলাইনেও টিকিট পাওয়া যাচ্ছ। টি-টোয়েন্টিতেও এর ব্যতিক্রম নয়। বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট টাইগার ক্রিকেটে ব্যক্তিগত মুঠোফোন নম্বর এবং জাতীয় পরিচয় পত্র নম্বর দিয়ে একজন সর্বোচ্চ দুটি টিকিট সংগ্রহ করতে পারবেন।

আয়ারল্যান্ড-বাংলাদেশের সিরিজ উপভোগ করার জন্য সর্বনিম্ন ২০০ টাকায় স্টেডিয়ামের ওয়েস্টার্ন স্ট্যান্ড গ্যালারির টিকিট কেনা যাবে। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মুল্য ৩০০ টাকা। এছাড়া ক্লাব হাউজ গ্যালারি ৫০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ১০০০ টাকা, রুফটপ হসপিটালিটি এবং গ্র্যান্ড স্ট্যান্ড গ্যালারির টিকিটের দাম ১৫০০ টাকা।

আগামীকাল রোববারত, (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাগরিকা বিটাক মোড় সংলগ্ন বুথ এবং নগরীর এমএ আজিজ স্টেডিয়ামের বুথ থেকে দর্শকরা টিকিট কিনতে পারবেন। এছাড়া অন্যদিন ম্যাচের আগের দিন এবং ম্যাচের দিন নির্ধারিত সময়ে টিকিট কেনার সুযোগ পাবেন দর্শকরা। ২৭ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। একই মাঠে সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ২৯ ও ৩১ মার্চ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments