ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষ তালিকায় চলছে মিউচ্যুয়াল ফান্ডের রাজত্ব। দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে অধিকাংশই হচ্ছে মিউচ্যুয়াল ফান্ড।

ডিএসইর তথ্যমতে, বিদায়ী সপ্তাহে (২৭ সেপ্টেম্বর-০১ অক্টোবর) ডিএসই ১৪৮টির বা ৪১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে।ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় ১০টির মধ্যে ৬টি বা ৬০ শতাংশ মিউচ্যুয়াল ফান্ড উঠে আসে।
ডিএসইর টপটেন গেইনার তালিকায় উঠে আসা মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের। এ ফান্ডটির ইউনিট দর বেড়েছে ২৮.৫৭ শতাংশ।
গত সপ্তাহে গেইনারের টপটেনে উঠে আসা অন্য ফান্ডের মধ্যে- পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২৮.৩০ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২৬.৩২ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ২৫.৪৫ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২১.৪৩ শতাংশ ও সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ১৯.৬৪ শতাংশ দর বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম



























Recent Comments