মঙ্গলবার, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যচলতি বছরে পাঁচ লাখ গাছ লাগাবে বিজিএমইএ
spot_img
spot_img

চলতি বছরে পাঁচ লাখ গাছ লাগাবে বিজিএমইএ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলতি বছর পাঁচ লাখ গাছ লাগাবে পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ। ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ এবং আশপাশের এলাকায় এসব গাছ লাগানো হবে।

গতকাল সোমবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে সপ্তাহব্যাপী এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে পরিবেশ সুরক্ষায় বিজিএমইএ বিভিন্ন সময়ে নানা উদ্যোগ নিয়েছে।

তারই ধারাবাহিকতায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী বছর দেশব্যাপী আরও পাঁচ লাখ গাছ লাগানোর পরিকল্পনার কথা জানান তিনি। অন্য সংগঠনগুলোকেও এ ধরনের কর্মসূচি পালনের আহ্বান জানান বিজিএমইএ সভাপতি।

ফারুক হাসান বলেন, সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি উদ্যোগী হতে হবে। প্রকৃতির ভারসাম্য রক্ষার পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই।

গাছ লাগানোর এখনই (জুলাই-আগস্ট) উপযুক্ত সময়। ছোট-বড় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, রেললাইন ও সড়কের পাশে, সরকারি ও বেসরকারি অফিস, রাস্তার দুই পাশে পতিত জমিতে কিংবা উপকূলীয় এলাকায় ফলদ, বনজ ও ওষুধি গাছ লাগানোর ব্যাপক সুযোগ রয়েছে। এ সুযোগগুলো কাজে লাগাতে হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments