শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদচলতি সপ্তাহে বন্ধ থাকবে ৩ কোম্পানির শেয়ার লেনদেন
spot_img
spot_img

চলতি সপ্তাহে বন্ধ থাকবে ৩ কোম্পানির শেয়ার লেনদেন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলতি সপ্তাহে (১৯ এপ্রিল-২৩ এপ্রিল’২৬) নির্ধারণ করা হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ারহোল্ডার। মালিকানা নির্ধারণের জন্য রেকর্ডের কারণে চলতি সপ্তাহে এই ৩ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে। রেকর্ড ডেট পর্যন্ত যাদের কাছে এই ৩ কোম্পানির শেয়ার থাকবে তারাই হবে এই ৩ কোম্পানির শেয়ারহোল্ডার।

আর রেকর্ড ডেটের আগে যারা নতুন করে শেয়ার ক্রয় করবে তারাও কোম্পানির শেয়ারহোল্ডার হিসেবে বিবেচিত হবেন। এর ফলে ওই ৩ কোম্পানির মধ্যে যেগুলো ডিভিডেন্ড ঘোষণা করেছে সেগুলো পাবেন। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, আইডিএলসি এবং ইউনাইটেড ফাইন্যান্স।

আইডিএলসি

এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে ১৯ এপ্রিল কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৫৮ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯ টাকা ৯৬ পয়সায় দাঁড়িয়েছে।

ঘোষিত এই ডিভিডেন্ড এবং নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য কোম্পানিটি আগামী ১৪ মে বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স

এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ২১ এপ্রিল কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৯ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ১৬ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ মে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

ইউনাইটেড ফাইন্যান্স

ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ২১ এপ্রিল কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

কোম্পানিটি ইসলামিক শরিয়াহভিত্তিক অর্থায়ন কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে কোম্পানিটি তাদের মেমোরেন্ডাম ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট ধারা সংশোধন ও সংযোজনের সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানির পরিচালনা পর্ষদের ২৪০তম সভা, যা ৩০ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়, সেখানে এ সিদ্ধান্ত গৃহীত হয়। তবে এ সিদ্ধান্ত কার্যকর করতে নিয়ন্ত্রক সংস্থা এবং কোম্পানির শেয়ারহোল্ডারদের অনুমোদন প্রয়োজন হবে।

এই অনুমোদন গ্রহণের জন্য কোম্পানিটি একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আয়োজন করবে। সভায় ইসলামিক ফাইন্যান্স উইন্ডোর আওতায় শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা অন্তর্ভুক্তির বিষয়টি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

ঘোষণা অনুযায়ী, ইজিএম আগামী ১৭ মে ২০২৬ তারিখ সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments