ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: চলতি সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও এক কোম্পানির বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। ডিজিটাল প্লাটফর্মে ভার্চুয়ালি এসব কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটির এজিএম চলতি মাসের ২৮ অক্টোবর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১২ শতাংশ ক্যাশ ২ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে।
ইউনাইটেড পাওয়ার অ্যান্ড জেনারেশন ডিস্ট্রিবিউশন: কোম্পানিটির ইজিএম চলতি মাসের ২৮ অক্টোবর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড: কোম্পানিটির এজিএম চলতি মাসের ২৯ অক্টোবর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ৭.৫ শতাংশ ক্যাশ ২.৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে।
ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড: কোম্পানিটির এজিএম চলতি মাসের ২৯ অক্টোবর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments