রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদচার কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
spot_img
spot_img

চার কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের চার কোম্পানির সমাপ্ত সময়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সুত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড: প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর,২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

জানা গেছে, প্রথম প্রান্তিকে (জুলাই,২১-সেপ্টেম্বর,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬টাকা ০৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৬ টাকা ৫৪ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৬৫ টাকা ৯৩ পয়সা।

শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৩৭.৩১ টাকা। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ৩৫.৩১ টাকা।

ফু-ওয়াং ফুড লিমিটেড: প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর,২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

তথ্য মতে, প্রথম প্রান্তিকে (জুলাই,২১-সেপ্টেম্বর,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০৭ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১১ টাকা ৬৬ পয়সা।

ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড: তৃতীয় প্রান্তিক (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬.৩৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৯০ টাকা। এছাড়া নয় মাসে (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯.৪১ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২.৩০ টাকা।

তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৫.২৬ টাকা (ঋণাত্মক) এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৩৬ টাকা (ঋণাত্মক)।

পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড: প্রথম প্রান্তিক (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

জানা যায়, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.৭৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৬.৪০ টাকা।

এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২৬.৮৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে এনওসিএফপিএস ছিল ১২.৬৮ টাকা।

৩০ সেপ্টেম্বর ২০২১ অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭৪.১৬ টাকা।আগের বছর একই সময়ে যা ছিল ১৬৮.৪১ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments