ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের চার কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড: পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড পরিচালনা পষর্দ ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি ৬ শতাংশ নগদ এবং ৬ শতাংশ বোনাস ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৪৪ টাকা। ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.৭৩ টাকায়।
ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৯ মার্চ।
গ্রীন ডেল্টা ইন্সুরেন্স লিমিটেড: পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রীন ডেল্টা ইন্সুরেন্স লিমিটেডের গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে।
তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮.৪৩ টাকা। আগের বছর ছিল ৬.৬৬ টাকা।
সর্বশেষ বছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১.৭০ টাকা (নেগেটিভ)। আগের বছর ছিল ৯.২৪ টাকা।
গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৯.৩২ টাকা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ মার্চ সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ৮ মার্চ ২০২২।
আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ২০ শতাংশ ডিভিডেন্ড দেবে। এর মধ্যে ১৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড।
তথ্য মতে, আলোচিত বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৫ টাকা ৩৪ পয়সা। আগের বছর কোম্পানিটির সমন্বিত ইপিএস ছিল ৬ টাকা ৪২ পয়সা।
সর্বশেষ বছরে এককভাবে আইডিএলসি ফাইন্যান্সের ইপিএস (Solo EPS) হয়েছে ৩ টাকা ৯৮ পয়সা। আগের বছর এক ইপিএস ছিল ৫ টাকা ৫৭ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪২ টাকা ৩১ পয়সা।
রিলায়েন্স ইন্সুরেন্স লিমিটেড: পুঁজিবাজারে তালিকাভুক্ত রিলায়েন্স ইন্সুরেন্স লিমিটেডের গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.৫৯ টাকা। আগের বছর ছিল ৫.২১ টাকা।
সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৭.৯৬ টাকা। আগের বছর ছিল ৬.৫০ টাকা।
গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৪.৩৯ টাকা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ মার্চ সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ৭ মার্চ ২০২২।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.


































Recent Comments