ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সম্প্রতি চাটার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের “Possibilities Unlimited” প্রতিপাদ্যকে ধারণ করে অনুষ্ঠিত হয়ে গেলো “চার্টার্ড লাইফ অ্যানুয়াল এ্যাওয়ার্ডস নাইট ২০২২।অনুষ্ঠানটি শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটির মূল উদ্দেশ্যই ছিলো বিগত বছরে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের সকল কর্মীদের মধ্য থেকে সেরা পারফর্মেন্সের ভিত্তিতে নির্বাচিত কর্মীদের মধ্যে পুরস্কার বিতরণ করা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ-এর মাননীয় সদস্য (লাইফ) জনাব কামরুল হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর মাননীয় ডিরেক্টর জনাব ইঞ্জিনিয়ার মোঃ নুরুল আকতার এবং অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জিয়াউল হক,এফএলএমআই।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

































Recent Comments