বুধবার, ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়চিকিৎসকদের ফি নির্ধারণের দাবি
spot_img
spot_img

চিকিৎসকদের ফি নির্ধারণের দাবি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক এবং ব্যক্তিগত চেম্বারে চিকিৎসকদের ফি নির্ধারণের দাবি জানিয়েছে সামাজিক সংগঠন নিরাপদ চিকিৎসা চাই (নিচিচা)। শুক্রবার, ১৬ জুন ২০২৩ তারিখে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে নিচিচা’র নেতারা বলেন, বাংলাদেশে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার ১৭ হাজার ২৪৪টি। এসব স্বাস্থ্যকেন্দ্র সেবা নেন দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ। সরকারি হাসপাতালগুলো থেকে স্বাস্থ্যসেবা নেন মাত্র ৩০ শতাংশ। বোঝাই যাচ্ছে, বাংলাদেশের এই বিশাল জনগোষ্ঠীকে শুধু সরকারি প্রতিষ্ঠান থেকে স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব না।  চাহিদার তুলনায় সরকারি হাসপাতাল অপ্রতুল। তাই, বেসরকারি হাসপাতাল-ক্লিনিক থেকে স্বাস্থ্যসেবা নিচ্ছে মানুষ।

এছাড়া, বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকের চেম্বারের পাশাপাশি ব্যক্তিগত চেম্বারেও রোগী দেখছেন চিকিৎসকরা। কিন্তু সমস্যা হচ্ছে, যে যেভাবে পারছেন চিকিৎসা ফি নিচ্ছেন। এজন্য আমরা বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ব্যক্তিগত চেম্বারে চিকিৎসকদের ফি নির্ধারণের দাবি জানাচ্ছি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments