মঙ্গলবার, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনচিত্রনায়িকা অপু বিশ্বাস এখন অভিনয়ে নিয়মিত
spot_img
spot_img

চিত্রনায়িকা অপু বিশ্বাস এখন অভিনয়ে নিয়মিত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: করোনাকালীন বিরতি কাটিয়ে জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস এখন অভিনয়ে নিয়মিত। এ মুহূর্তে একাধিক সিনেমায় অভিনয় করছেন। এ ছাড়া অন্যান্য কাজেও সরব রয়েছেন। অপু বিশ্বাস এই মূহূওর্তে , সোলায়মান হোসেন লেবুর পরিচালনায় ‘প্রেম প্রীতি বন্ধন’ নামের একটি সিনেমার শুটিং করছেন। কৌতূহলী মানুষের প্রচণ্ড ভিড় থাকায়  কিছু কিছু দৃশ্যের শুটিং বেশি সময় লাগছে। এ জন্য ইউনিটের সবাই বিব্রত হয়েছিল। তা ছাড়া তখন সেখানে প্রচণ্ড গরম আবহাওয়াও ছিল। তাই পরিচালককে কাজ বন্ধ করার অনুরোধ করি। হয়তো সুবিধাজনক সময়ই আবারও সেটির শুটিং হবে। শুটিং বন্ধ হওয়ায় সেট নির্মাণসহ বিভিন্ন খাতে অনেক লোকসান হয়েছে।তিনি জানান , গত কিছুদিনে একাধিক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছি। সেগুলোর সম্পর্কে বিশদ ধারণা নিচ্ছি। যদি সব কিছু পছন্দ হয় তাহলে শিগ্গির সেগুলোতে চুক্তিবদ্ধ হব। তবে গল্প ও চরিত্রে কখনোই কোনো ছাড় দেব না। কারণ ক্যারিয়ারে যা অর্জন করেছি সেটা নষ্ট করতে চাই না। দর্শকের ভালোবাসা আমার জন্য পরম পাওয়া।

এছাড়াও দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ নামের একটি সিনেমার সব কাজ শেষ অনেক আগেই। সেন্সরও হয়ে আছে। করোনার কারণে প্রযোজনা প্রতিষ্ঠান এটি মুক্তি দিতে বিলম্ব করছে। এ ছাড়া বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘ছায়াবৃক্ষ’ নামের সরকারি অনুদানের একটি সিনেমায় অভিনয় করেছি কিছুদিন আগে। এটির এখন কারিগরি অংশের কাজ চলছে।

চলতি মাসে ভারতের আসামের গোহাটিতে একটি চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে বাংলাদেশ থেকে সাংস্কৃতিক দল যাবে সেখানে। আমি সেই দলের একজন সদস্য হিসাবে উৎসবে অংশ নেব। চলতি মাসেই আবার দেশে ফিরব।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments