সোমবার, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওচ্যার্টার্ড লাইফের আইপিও ফলাফল প্রকাশ: ৩০টি করে শেয়ার বরাদ্দ
spot_img
spot_img

চ্যার্টার্ড লাইফের আইপিও ফলাফল প্রকাশ: ৩০টি করে শেয়ার বরাদ্দ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করা চ্যার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের আইপিও ফলাফল প্রকাশিত হয়েছে। প্রতি ১০ হাজার টাকার আবেদনের বিপরীতে সাধারণ বিনিয়োগকারীরা ৩০টি থেকে ৩১টি শেয়ার বরাদ্দ পেয়েছেন। অন্যদিকে প্রবাসী বিনিয়োগকারীরা পেয়েছেন ৮৯ থেকে ৯০টি শেয়ার।
আইপিও’র বিস্তারিত ফলাফল দেখতে নিম্নে ক্লিক করুন:
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির আইপিও আবেদন শুরু হয়। গত ৬ জুলাই অনুষ্ঠিত কমিশনের ৮২৭তম সভায় কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

চার্টার্ড ইসলামী লাইফ শেয়ারবাজারে ১ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা উত্তোলন করবে। অভিহিত মূল্য ১০ টাকা দরেই শেয়ার ছাড়বে কোম্পানিটি।

পুঁজিবাজার থেকে উত্তোলন করা টাকা সরকারি সিকিউরিটিজ ক্রয়, শেয়ারবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ড ৩৫ কোটি ২১ লাখ টাকা। শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়ার জন্য আছে ৪৫ লাখ টাকা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এবি ইনভেস্টমেন্ট ও ট্রাস্ট ব্যাংক ইনভেস্টমেন্ট।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments