ডেইলি শেয়ারবাজার ডেস্ক:মূলত সিরিজ শুরুর আগে কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছেন শামি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে মাঠে নামার আগেই ছিটকে গেলেন মোহাম্মদ শামি। তাই ঘরের মাঠে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজে আর খেলা হচ্ছে না এই পেসারের।

এরই মধ্যে মোহালিতে পৌঁছে গেছে ভারত। আগামী ২০ সেপ্টেম্বর মোহালিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। আর মোহালিতে পৌঁছানোর পরই জানা গেছে শামি করোনা আক্রান্ত হয়েছেন। ভারতের কোভিড নিয়ম অনুযায়ী তিনি কোয়ারেন্টাইনে থাকবেন। আপাতত শামিকে আলাদাভাবে রাখা হয়েছে। তিনি ভারতের বিশ্বকাপ দলে না থাকয় আপাতত তার চোট ভারতের বিশ্বকাপ স্কোয়াডে কোনো প্রভাব ফেলছে না। তবে স্ট্যান্ডবাই তালিকায় আছে তার নাম। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপের আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন। এশিয়া কাপেও মোহাম্মদ শামিকে নিয়ে যায়নি ভারতীয় দল। দেশের জার্সিতে শামি শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ২০২১ বিশ্বকাপে। তারপর থেকে ভারত একাধিক টি-টোয়েন্টি সিরিজ খেললেও দলে রাখা হয়নি শামিকে।
মূলত সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএল দুর্দান্ত পারফর্ম করার পুরস্কার হিসেবেই দলে ডাক পেয়েছেন উমেশ। শামি ছিটকে যাওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ডাক পেয়েছেন উমেশ যাদব। তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ দিয়ে প্রায় দুই বছর পর দলে ফিরেছেন এই অভিজ্ঞ পেসার। আইপিএলের গত আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে নতুন বলে বেশ কার্যকরী ছিলেন এই অভিজ্ঞ পেসার।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এসএস.
































Recent Comments