বুধবার, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাজয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু ইংল্যান্ড-পোল্যান্ডের
spot_img
spot_img

জয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু ইংল্যান্ড-পোল্যান্ডের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের আর্জেন্টিনা-ব্রাজিল ১৩টি করে ম্যাচ খেলে ফেলেছে। তবে ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্ব শুক্রবার রাতে শুরু হয়েছে।

প্রথম ম্যাচে টমাস টুখেলের অধীনে ইংল্যান্ড জয় পেয়েছে। গ্রুপ ‘কে’তে থাকা দলটি ২-০ গোলে আলবেনিয়াকে হারিয়েছে। ইংল্যান্ডের হয়ে ম্যাচের ২০ মিনিটে লেইস সেল্কি প্রথম গোল করেন। ৭৭ মিনিটে গোল করেন হ্যারি কেইন।

ইংল্যান্ডের গ্রুপে থাকা লাটভিয়া জিতেছে অ্যান্ডোরার বিপক্ষে। এছাড়া জয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করেছে রবার্ট লেভানডভস্কির পোল্যান্ড। গ্রুপ ‘জি’তে থাকা দলটি মাল্টাকে ১-০ গোলে হারিয়েছে। গোল করেছেন লেভা। ওই গ্রুপ থেকে ফিনল্যান্ড জিতেছে লিথুনিয়ার বিপক্ষে।

এছাড়া ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ ‘এইচ’ থেকে বসনিয়া ও সাইপ্রাস জয় তুলে নিয়েছে। তিনটি করে পয়েন্ট পেয়েছে তারা। আগামী বিশ্বকাপে ইউরোপ থেকে ২৬ দল টিকিট পাবে। বাছাইপর্বে খেলছে ইউরোপের ৫৪ দেশ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments