ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের ক্রিকেটের অন্যতম সফল কোচ মোহাম্মদ সালাউদ্দিনের বড় ছেলে নুহায়েল সানদীদ একজন উদীয়মান ক্রিকেটার। ঢাকার প্রথম বিভাগ ক্রিকেট লিগে তাঁর অভিষেক হয়েছে গত বছর।

ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও করেন। দেশের কিশোর চায়নাম্যান স্পিনার তিনি। গতকাল জাতীয় দলের নেটে বোলিংও করলেন। এ নিয়ে জাতীয় দলের নেটে এখন দু’জন চায়নাম্যান।
একজন কেরালার কারাত পাক, যাঁকে দুবাই থেকে উড়িয়ে আনা হয়েছে কিছু দিন আগে। তিনি রুদ্ধদ্বার অনুশীলনে ব্যাটারদের নেটে বল করে যাচ্ছেন টানা।
গতকাল সানদীদ যোগ হওয়ায় বৈচিত্র্য বাড়ল কিছুটা। বিসিবির কোচ সোহেল ইসলাম নেটে নিয়ে আসেন সালাউদ্দিনের ছেলেকে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments