ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তীব্র গরম ও তাপপ্রবাহের সময়ে হিট স্ট্রোকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। তবে অনেক ক্ষেত্রে হিট স্ট্রোকের কিছু লক্ষণ হার্ট অ্যাটাকের সঙ্গে মিল থাকায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়।
অথচ দুটি ভিন্ন ধরনের জরুরি স্বাস্থ্য সমস্যা, যেগুলোর কারণ, লক্ষণ ও চিকিৎসা পদ্ধতিও আলাদা। হিট স্ট্রোকের লক্ষণ দেখা দিলে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত ছায়াযুক্ত বা শীতল স্থানে নিয়ে যেতে হবে, শরীর ঠান্ডা করার ব্যবস্থা করতে হবে এবং জরুরি চিকিৎসা সহায়তা নিতে হবে।
অন্যদিকে হার্ট অ্যাটাকের সন্দেহ হলে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিতে হবে। কারণ দ্রুত চিকিৎসা হৃদপেশীর ক্ষতি কমাতে এবং জীবন রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষজ্ঞদের মতে, হিট স্ট্রোক ও হার্ট অ্যাটাক—উভয় ক্ষেত্রেই চিকিৎসা নিতে দেরি করা মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে।
হিট স্ট্রোক
অতিরিক্ত গরমে শরীরের তাপমাত্রা বেড়ে যায়
শরীর খুব গরম হয়ে যায়
বিভ্রান্তি ও অচেতনতা হতে পারে
সাধারণত গরম পরিবেশের সঙ্গে সম্পর্কিত
শরীর দ্রুত ঠান্ডা করা জরুরি
হার্ট অ্যাটাক
হৃদযন্ত্রে রক্তপ্রবাহ বন্ধ বা কমে যায়
বুকের ব্যথা বা চাপ বেশি দেখা যায়
ব্যথা হাত, ঘাড় বা চোয়ালে ছড়িয়ে যেতে পারে
যেকোনো সময় ঘটতে পারে
দ্রুত চিকিৎসা ও হাসপাতাল প্রয়োজন
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ



























Recent Comments