শুক্রবার, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওজেএমআই হসপিটালের আইপিও অনুমোদন: তুলবে ৭৫ কোটি টাকা
spot_img
spot_img

জেএমআই হসপিটালের আইপিও অনুমোদন: তুলবে ৭৫ কোটি টাকা

 

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ৭৫ কোটি টাকা উত্তোলন করবে জেএমআই হসপিটাল লিমিটেড। আজ অনুষ্ঠিত বিএসইসির ৭৯৯তম কমিশন সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসইসির তথ্যমতে, আইপিওর মাধ্যমে কোম্পানিটি ৭৫ কোটি টাকা পুঁজিবাজার থেকে উত্তোলন করে যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, দালানকোটা নির্মান, ভূমি উন্নয়ন, ঋণ পরিশোধ এবং প্রাথমিক গণ প্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে। কোম্পানিটি ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়ন ছাড়া নেট এ্যাসেট ভ্যালু (NAV With Revaluation) টাকা ২৭.৭৮ এবং পুন:মূল্যায়নসহ নেট এ্যাসেট ভ্যালু (NAV With Revaluation) টাকা ২৯.৯৯ এবং বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় (EPS) ২.৪২ টাকা।

উল্লেখ্য যে, কোম্পানিটির পরিশোধিত মূলধন ৯০ কোটি টাকা। জেএমআই হসপিটাল লিমিটেডের কাট অফ প্রাইসের ২০ শতাংশ ডিসকাউন্টে সাধারণ বিনিয়োগকারীর নিকট শেয়ার ইস্যু করবে এবং এখন থেকে ইস্যুয়ার কোম্পানি কোন ধরণের ইন্টার কোম্পানি লোন অনুমোদন করতে পারবে না।

আরো উল্লেখ্য যে, পুঁজিবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে জনতা ক্যাপিটাল এ্যান্ড ইনভেস্টম্যান্ট লিমিটেড।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments