
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত জেমিনি সী ফুডের শেয়ার কারসাজির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ ২৫ অক্টোবর বিএসইসির অ্যাসিসট্যান্ট ডিরেক্টর আসলামুল হুসনা স্বাক্ষরিত এ সংক্রান্ত অর্ডার জারি করা হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বিএসইসির এডিশনাল ডিরেক্টর মুহাম্মদ রকিবুর রহমান এবং অ্যাসিসট্যান্ট ডিরেক্টর ফয়সাল ইসলামের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা কোম্পানির সম্প্রতি অনিরীক্ষিত ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা, মার্কেট ম্যানুপুলেশন শনাক্তকরণ, ইনসাইডার ট্রেডিং এবং অন্যান্য অবৈধ কার্যকলাপ তদন্ত করবেন। আগামী ২০ কার্যদিবসের মধ্যে উক্ত তদন্ত রিপোর্ট কমিশনে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
























Recent Comments