ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ২২ দশমিক ৩১ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৫৪ বারে ৫১ লাখ ৯৮ হাজার ৪০৩টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ কোটি ৭১ লাখ ৯০ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ইভিন্স টেক্সটাইলের বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৫ শতাংশ। কোম্পানিটি ৮৯৬ বারে ৩৯ লাখ ৪৩ হাজার ৫২৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৮৯ লাখ ১০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ফার কেম্যিালের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৪৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫৯০ বারে ৩৬ লাখ ৩২ হাজার ২৫০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৯৫ লাখ ৮০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রিং শাইন টেক্সটাইলের ৯.২৬ শতাংশ, ডেলটা স্পিনার্সের ৯.০৯ শতাংশ, ষ্ট্যান্ডার্ড সিরামিকসের ৮.৮০ শতাংশ, রহিমা ফুডের ৮.৭৩ শতাংশ, সামাটা লেদারের ৬.৯৫ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৮.৬২ শতাংশ এবং সালভো কেমিক্যালের শেয়ার দর ৮.২৫ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.


































Recent Comments