
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ওয়ান ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর আজ কমেছে ৯ দশমিক ৮৩ শতাংশ। কোম্পানিটি ৬ হাজার ১৭৫ বারে ৫ কোটি ৩০ লাখ ২৬ হাজার ১৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮৮ কোটি ৪৭ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা মিথুন নিটিংয়ের শেয়ার দর আজ কমেছে ৬ দশমিক ১৬ শতাংশ। কোম্পানিটি ৬৮ বারে ৪২ হাজার ৩৪০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ লাখ ৯০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ফিনিক্স ফাইন্যান্সের শেয়ার দর আজ কমেছে ৫ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ২৬৮ বারে ২ লাখ ৯০ হাজার ১৯৩টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – সেনা কল্যাণ ইন্স্যুরেনোসর ৫.৯১ শতাংশ, (একমি পেস্টিসাইডের ৫.৬৮ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৫.৬৩ শতাংশ, অলিম্পিক এক্সেসরিসের ৫.৫৫ শতাংশ, এসকে ট্রিমসের ৫.৩৭ শতাংশ, তসরিফা ইন্ডান্ট্রিজের ৫.৩৪ শতাংশ এবং আমরা নেটওয়ার্কের ৫.১৪ শতাংশ কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.



























Recent Comments