শুক্রবার, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনটাইমস স্কয়ারের বিলবোর্ডে বাংলাদেশের মুজা
spot_img
spot_img

টাইমস স্কয়ারের বিলবোর্ডে বাংলাদেশের মুজা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আলোকজ্জ্বল বিলবোর্ডে শোভা পাচ্ছে তরুণ সংগীতশিল্পী মুজার ছবি। এ শিল্পীর ছবির উপরে লেখা, ‘স্পটিফাই দেশি হিটস। ছবিটির নিচে লেখা ‘মুজা। বিলবোর্ডের এ ছবি ক্যামেরায় বন্দি করছেন একজন নারী ও একজন পুরুষ। সংগীতশিল্পী মুজার ফেসবুকে পোস্ট করা একটি ছবিতে এমন দৃশ্য দেখা যায়।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের টাইমস স্কয়ারকে বলা হয় বিশ্ব বিনোদনের অন্যতম কেন্দ্র। আর সেই টাইমস স্কয়ারের বিলবোর্ডে জায়গা পেয়েছেন ‘নয়া দামান’ খ্যাত বাংলাদেশি-মার্কিন সংগীতশিল্পী মুজা। বাবা-মাকে সঙ্গে নিয়ে সেই মুহূর্তটি উপভোগ করেন তিনি। যে দুজন ব্যক্তি বিলবোর্ডের ছবি তুলছেন, তারা মুজার বাবা-মা।

মুজা বলেন, আম্মু-আব্বু সিলেট থেকে যুক্তরোষ্ট্রে অভিবাসী হয়েছেন। বাংলাকে ভালোবাসতে তারা আমাকে বড় করেছেন। এখন তারা নিউ ইয়র্কের সবচেয়ে বড় আইকনিক বিলবোর্ডে একজন বাঙালি শিল্পী হিসেবে আমাকে দেখলেন। আমি কাঁদছি না! সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার।

এ অর্জনে দারুণ উচ্ছ্বসিত মুজা। এ শিল্পী বলেন, ‘আপনার ধারণা নেই, একজন নিউ ইয়র্কবাসীর কাছে এটা কতটা আনন্দের। ছোটবেলায় সবসময় এই আইকনিক বিলবোর্ডের পাশ দিয়ে হেঁটে যেতাম। কিন্তু কখনো ভাবিনি আমি এই বিলবোর্ডে থাকব, বিশেষ করে একজন বাঙালি শিল্পী হিসেবে।

টাইমস স্কয়ারের বিলবোর্ডে এই প্রচারের আয়োজন করেছে জনপ্রিয় অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই। প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানাতে ভুল করেননি এই গায়ক। পাশাপাশি শ্রোতাদের উদ্দেশে মুজা বলেন, ‘আমার গানের প্রত্যেকটি শ্রোতাকে ধন্যবাদ, যারা আমার মিউজিক শেয়ার করেছেন, সমর্থন করেছেন এবং এর তালে নেচেছেন। আপনাদের জন্য আমি আমার অনেক স্বপ্ন পূরণ করলাম।

সংগীত ক্যারিয়ারে বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন মুজা। তবে তার গাওয়া ‘নয়া দামান’ গানটি বিশেষভাবে নজর কাড়ে। গানটি দ্বৈতভাবে কণ্ঠে তুলেন তসিবা বেগম ও মুজা। তা ছাড়াও তার গাওয়া ‘চেনা চেনা’, ‘ঝুমকা’ গান মিলিয়ন মিলিয়ন ভিউ কুড়িয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments