ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অস্ট্রেলিয়ান ওপেনে নিজের আধিপত্য ধরে রাখলেন বেলারুশের টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা। ফাইনালে চীনের কিনওয়েন ঝোংকে দাঁড়াতেই দেননি সাবালেঙ্কা। মাত্র ৭২ মিনিটে ২১ বছর বয়সী ঝোংকে হারিয়ে টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন জিতে নিয়েছেন সাবালেঙ্কা। এই জয়ের মাধ্যমে কিংবদন্তি সেরেনা উইলিয়ামসের রেকর্ড স্পর্শ করলেন ২৫ বছর বয়সী এই তারকা।

শনিবার মেলবোর্ন পার্কে সাবালেঙ্কা প্রথম সেটটি জিতে নেন ৬-৩ গেমে, যেটি স্থায়ী হয়েছিল মাত্র ৩৩ মিনিট। দ্বিতীয় সেটে আরও আগ্রাসী রূপ দেখান তিনি। জিতে নেন ৬-২ ব্যবধানে।
সাবালেঙ্কার এটি তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল। অস্ট্রেলিয়ান ওপেন ছাড়াও গত বছর ইউএস ওপেনের ফাইনাল খেলেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের কোকো গফের কাছে হেরেছিলেন ওই ফাইনাল। এই আসরেই অবশ্য প্রতিশোধ নিয়েছেন। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতেই গফকে উড়িয়ে দেন।
ট্রফি জিতে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ‘দারুণ দুটি সপ্তাহ কেটেছে, আবারও ট্রফি উঁচিয়ে ধরতে পারলাম। সত্যিই আমি ভাষা হারিয়ে ফেলেছি। আসলে আমি কিছু বলতে গেলে সব সময় আমার বক্তব্য উদ্ভট হয়ে যায়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments