সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাটি-টোয়েন্টি থেকে অবসর প্রসঙ্গে যা বললেন সাকিব
spot_img
spot_img

টি-টোয়েন্টি থেকে অবসর প্রসঙ্গে যা বললেন সাকিব

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগ মুহূর্তে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবসর ভাবনা জানিয়েছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। সে সময় তিনি জানান, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন তিনি।

সেই হিসেবে এটাই হতে যাচ্ছে সাকিবের শেষ টি-২০ বিশ্বকাপ। অনেকের ধারণা, এবারের বিশ্বকাপ শেষেই টি-২০ ফরম্যাটকে বিদায় জানাবেন এই অলরাউন্ডার। তবে এরকম কোনো পরিকল্পনা নেই সাকিবের।

ভারতের বিপক্ষে ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই অলরাউন্ডার জানিয়েছেন, শেষটা সময়ের ওপর ছেড়ে নিয়েছেন তিনি। গতকাল ভারতের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সংবাদ সম্মেলনে অবসর ইস্যুতে সাকিব একটু রহস্যই রেখে দিয়েছেন।

বিশ্বসেরা অলরাউন্ডারের উত্তর, ‘শেষ বিশ্বকাপ কিনা জানি না। পৃথিবীতে যে কোনো সময় যে কোনো হওয়া সম্ভব। এটা আসলে সিদ্ধান্ত নেবে ক্রিকেট বোর্ড। আমার নিজেরও ব্যক্তিগত কিছু সিদ্ধান্ত থাকতে পারে। তবে এগুলো এখনই আসলে এখানে আলোচনার বিষয় না। সময়ের সঙ্গে সঙ্গে আলোচনা হতে পারে।

তাহলে সাকিব কেনো বলেছিলেন যে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই শেষ। সেই প্রসঙ্গ তুলতেই সাকিবের উত্তর, ‘বলেছিলাম, ওটা তখন পর্যন্ত চিন্তা। চিন্তা পরিবর্তন হতেই পারে। এসব নিয়ে চিন্তিত নই।’

এখন বিষয়টি সময়ে হাতে ছেড়ে দিচ্ছেন সাকিব, ‘সামনে অনেক বড় বিরতি আছে। দল যদি মনে করে আমার দরকার আছে, আমি যদি মনে করি আমার দরকার আছে। উপভোগ না করলে অবশ্যই খেলার বিষয় না। এটা সময়ের ব্যাপার। সামনে বড় বিরতি আছে। টেস্ট ম্যাচ আছে। এটা সময়ের ওপর ছেড়ে দিই। সময় হলেই সবাই জানতে পারবে।

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩টি ম্যাচ জিতেছে বাংলাদেশ, ৩টা হেরেছে—এই ফল সাকিবের চোখে ‘খুব একটা খারাপ না’ মনে হয়েছে। বাংলাদেশ আজই অ্যান্টিগা থেকে চলে যাচ্ছে পরের ভেন্যু সেন্ট ভিনসেন্টে। সেখানে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments