শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাটুর্নামেন্টে গুলিবিদ্ধ হয়ে খেলোয়াড়ের মৃত্যু
spot_img
spot_img

টুর্নামেন্টে গুলিবিদ্ধ হয়ে খেলোয়াড়ের মৃত্যু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: টুর্নামেন্ট চলাকালে এক আন্তর্জাতিক পর্যায়ের কাবাডি খেলোয়াড়কে গুলি করে হত্যা করা হয়েছে। ওই হত্যাকাণ্ডের দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে। সোমবার ভারতীয় এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

জানা যায়, ভারতের পাঞ্জাবের জলন্ধরে টুর্নামেন্ট চলাকালে আন্তর্জাতিক পর্যায়ের কাবাডি খেলোয়াড় সন্দীপ সিং নাঙ্গল আম্বিয়ানকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার বয়স হয়েছিল ৪০ বছর।

পুলিশ জানিয়েছে, সন্দীপ যখন নাকোদরের মলিয়ান খুর্দ গ্রামে টুর্নামেন্ট থেকে বেরিয়ে আসছিলেন তখন চারজন তার উপর গুলি চালায়। কাবাডি খেলোয়াড়ের গায়ে আট থেকে ১০টি গুলি ছোড়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ওই হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, কয়েকজন গাছের মাঝে দাঁড়িয়ে অদৃশ্য কাউকে গুলি ছুড়ছে।

জলন্ধর পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট (নাকোদর) লখবিন্দর সিং জানান, নিহত খেলোয়াড় শাহকোটের নাঙ্গল আম্বিয়ান গ্রাম থেকে এসেছেন। তবে তিনি ব্রিটিশ নাগরিক। ইংল্যান্ডে স্থায়ীভাবে বাস করতেন তিনি। গ্রামে এসে কাবাডি টুর্নামেন্টের আয়োজন করতেন এই আন্তর্জাতিক পর্যায়ের কাবাডি খেলোয়াড়।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments