ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র টোঙ্গায় ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার ভোরে এই ভূমিকম্প অনুভূত হয়। এতে কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সুনামির কোনো ঝুঁকি নেই উল্লেখ করে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটি টোঙ্গার প্রত্যন্ত আগ্নেয়গিরির দ্বীপ নিউয়াটোপুটাপু থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে ২১০ কিলোমিটার গভীরে আঘাত হানে।
দেশটির আবহাওয়াবিদ গ্যারি ভিটে বলেছেন, ভূমিকম্প টের পেয়েছেন জানিয়ে ভোরবেলা সাধারণ মানুষ আমাদের কাছে ফোন করেছেন। তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments