সোমবার, ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকট্রাম্পকে হত্যাচেষ্টা মার্কিন গণমাধ্যমকে বললেন ইরানি প্রেসিডেন্ট
spot_img
spot_img

ট্রাম্পকে হত্যাচেষ্টা মার্কিন গণমাধ্যমকে বললেন ইরানি প্রেসিডেন্ট

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাওয়া ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টার অভিযোগ নাকচ করে দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এমন কথা বলেছেন।

তিনি বলেন, ইরান কখনোই নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেনি। ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনায় গত বছরের নভেম্বরে মার্কিন বিচার বিভাগ এক ইরানি নাগরিকের বিরুদ্ধে অভিযোগ আনে। অভিযোগে বলা হয়, ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের নির্দেশে ট্রাম্পকে হত্যার ওই চেষ্টা চালানো হয়েছিল। তবে কোনও ধরনের হামলা হওয়ার আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিকল্পনাটি নস্যাৎ করে দেয়।

গত বছর মার্কিন নির্বাচনের প্রচার চলাকালে ট্রাম্পও অভিযোগ করেছিলেন, তাকে হত্যাচেষ্টার পেছনে ইরানের হাত থাকতে পারে।  ট্রাম্পকে হত্যায় ইরানের কোনও পরিকল্পনা আছে কি না। জবাবে পেজেশকিয়ান বলেন, ‘কখনোই না।

গত বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন ট্রাম্প। আগামী সোমবার (২০ জানুয়ারি) তিনি প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

নির্বাচনী প্রচার চলাকালে দুবার হত্যাচেষ্টা থেকে প্রাণে বেঁচে যান ট্রাম্প। একটি হত্যাচেষ্টা হয়েছিল গত বছরের সেপ্টেম্বরে। ট্রাম্প তখন ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচ এলাকায় নিজের মালিকানাধীন গলফ মাঠে গলফ খেলছিলেন।

এর আগে গত বছরের জুলাইয়ে পেনসিলভানিয়ার বাটলারে সমাবেশ করার সময়ও ট্রাম্পকে হত্যার চেষ্টা চালানো হয়েছিল। তদন্তকারীরা তাদের তদন্তে দেখেছেন, দুটি ঘটনার কোনোটিতেই ইরানের সংশ্লিষ্টতার প্রমাণ নেই।

এর আগে সাইবার অভিযানসহ বিভিন্নভাবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে ইরান হস্তক্ষেপ করছে বলে মার্কিন প্রশাসন যে অভিযোগ করেছিল, তা–ও অস্বীকার করেছে তেহরান।

ডেইলি শেয়ারবাজার  ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments