ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ট্রাস্ট ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। আলোচ্য সভায় কোম্পানিটির পরিচালনা পর্ষদ ঘোষণাকৃত ডিভিডেন্ডের অনুমোদন ও সম্মতি নিবে শেয়ারহোল্ডারদের কাছ থেকে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ১৬ জুলাই, ২০২৪ তারিখ সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।
এর আগে কোম্পানিটি রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ২৯ মে, ২০২৪। গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের কোম্পানিটি ১২ শতাংশ ক্যাশ এবং ৮ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.





























Recent Comments