ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঈদে মুক্তি পাচ্ছে ভৌতিক গল্পের সিনেমা ‘ডেডবডি’। সম্প্রতি সিনেমার ট্রেলার প্রকাশ করা হয়। ট্রেলার দেখে চলচ্চিত্রের অনেকেই প্রশংসা করেছেন।

নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘আমাদের ছোট ভাই মোহাম্মদ ইকবাল সিনেমাটি হলিউডের স্টাইলে বানিয়েছে। অ্যানিমেশনগুলো দুর্দান্ত হয়েছে! আমার মন বলছে এ সিনেমা ঈদে খুব ভালো ব্যবসা করবে।’
অ্যাকশন, রোমান্সে ভরপুর সিনেমাটির দুটি পোস্টার প্রকাশিত হয়েছে। পোস্টার দুটিতে ছিল রহস্য, অ্যাকশনের আভাস। ‘ডেডবডি’ সিনেমায় দেখা যাবে শ্যামল মাওলাকে। তিনি এখানে বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্রে হাজির হবেন। তার সঙ্গে আছেন জনপ্রিয় চিত্রনায়ক জিয়াউল রোশান ও মিষ্টি জাহান।
মোহাম্মদ ইকবাল পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন ওমর সানী, মিশা সওদাগর, রোশান, মিষ্টি জাহান, রাশেদ মামুন অপু, কলকাতার এনিসহ অনেকে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.




























Recent Comments