সোমবার, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনঠোঁট সার্জারি নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস
spot_img
spot_img

ঠোঁট সার্জারি নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চিত্রনায়িকা অপু বিশ্বাসের ক্যারিয়ার প্রায় দুই দশকের। লম্বা ক্যারিয়ার উপহার দিয়েছেন বহু হিট সিনেমা। তবে গেল এক বছর হল সিনেমার চেয়ে ব্যাক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় থাকছেন এই নায়িকা। বছর খানেক আগে গুঞ্জন ওঠেছিল, অপু বিশ্বাস তার ঠোঁটে সার্জারি করিয়েছেন। বিষয়টি নিয়ে আগেও কথা বলেছিলেন তবে আরও একবার তার কথায় উঠে এলো সার্জারির কথা। শনিবার (২৬ আগস্ট) ‘সামার ফেস্ট’ শীর্ষক একটি আয়োজনে অংশ নেন অপু বিশ্বাস। সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হন আর নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলেন।

অপু বিশ্বাস বললেন, ‘আমার সামনের দাঁতটা বাঁকা। অনেক জায়গায় বলা হয়েছে যে, আমি সার্জারি করিয়েছি। যদি আমাকে সার্জারি করাতেই হতো, তাহলে প্রথমে আমার দাঁতটাকে সোজা করতাম।

তার ভাষ্য মতে, আমি কিন্তু শুরু থেকেই হেলদি। কখনও ছিপছিপে ছিলাম না। সুতরাং এই দুটো বিষয়ই (দাঁত ও স্বাস্থ্য) আমাকে মোকাবিলা করতে হয়েছে। আমার সেই চ্যালেঞ্জই ছিল, আমার যদি প্রতিভা থাকে, দর্শক যদি ভালোবাসে, তাহলে ভালো কাজ দিয়েই দর্শকের কাছে পৌঁছাবো।

প্রসঙ্গত, অপু বিশ্বাসকে সর্বশেষ দেখা গেছে ‘লাল শাড়ি’ সিনেমায়। সরকারি অনুদান নিয়ে এটি তিনি নিজেই প্রযোজনা করেছেন। বন্ধন বিশ্বাস পরিচালিত ছবিটি মুক্তি পেয়েছিল গত কোরবানির ঈদে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments