রবিবার, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাআমরা শুধু শুধু ডমিঙ্গোকে বলির পাঁঠা বানানোর চেষ্টা করি: পাপন
spot_img
spot_img

আমরা শুধু শুধু ডমিঙ্গোকে বলির পাঁঠা বানানোর চেষ্টা করি: পাপন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশের দক্ষিণ আফ্রিকায় সফরে যাওয়ার আগে কোচ হিসেবে রাসেল ডমিঙ্গোর অবস্থান ছিল নড়বড়ে। প্রোটিয়া এই কোচ তো সাংবাদিকদের থেকে সরাসরি প্রশ্ন পেয়েছেন, ‘দক্ষিণ আফ্রিকা কী আপনার শেষ সফর?’ যদিও সেই প্রশ্ন এড়িয়ে গেছেন ডমিঙ্গো।

তবে দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জেতায় ডমিঙ্গোর অবস্থান আবারও জোরালো হয়। কিন্তু ডারবানে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে বড় ব্যবধানে হারতে হয়েছে মুমিনুলদের। শেষ দিনে ৫৫ মিনিটে ৭ উইকেট হারিয়ে মাত্র ৫৩ রানেই গুটিয়ে যান টাইগাররা।

এই ম্যাচের বিশ্লেষণে সবার আগে উঠে আসে টসের সিদ্ধান্ত। যেখানে কয়েকভাগ্য নিজেদের পক্ষে পাওয়ার পর আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল। অথচ দলের দক্ষিণ আফ্রিকান হেড কোচ রাসেল ডমিঙ্গো ও পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড বলেছিলেন আগে ব্যাটিং নেওয়ার কথা। কিন্তু কয়েকজন সিনিয়র ক্রিকেটারের আপত্তির কারণে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছেই বলে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, যা তার কাছে ভালো লাগেনি।

ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে পাপন বলেন, আমার মনে হয় যে কোনো খারাপ পারফরম্যান্সের পর আমরা শুধু শুধু ডমিঙ্গোকে বলির পাঁঠা বানানোর চেষ্টা করি। সব ক্রিকেটার কি তার কথা শোনে? আমি জানতে চাই, ক্রিকেটাররা কি সত্যিই শোনে কোচরা কী বলতে চায়?

তিনি আরও বলেন, যেসব ক্রিকেটাররা ডমিঙ্গোর কথা শোনে তারা ঠিকই উন্নতি করছে। আমি লিখে দিতে পারি, যদি ১৫ ক্রিকেটারকে ডাকি, অন্তত ১১ জন বলবে ডমিঙ্গো দুর্দান্ত কোচ। দুই-তিনজন হয়তো আছে, যারা ভিন্ন কথা বলবে এবং কোচের কথা শোনে না।

বিসিবি সভাপতি বলেন, যারা কোচের কথা শোনে না, তাদের জিজ্ঞেস করে লাভ কী? আমাকে তাদের কথা শুনতে হবে যারা কোচের সঙ্গে কাজ করছে। যখন তারা ফিরবে তখন কোচের সামনে সবার সঙ্গে বসে সব কিছু সমাধান করব।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments