সোমবার, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদডিএসই‘র পরিচালক হচ্ছেন সিদ্দিকুর রহমান
spot_img
spot_img

ডিএসই‘র পরিচালক হচ্ছেন সিদ্দিকুর রহমান

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: কোন প্রতিদ্বন্দ্বীতা ছাড়াই দেশের প্রধান পুঁজিাবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার পরিচালক হচ্ছেন সিদ্দিকুর রহমান। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দা ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র (এফবিসিসিআই) ভাইস প্রেসিডেন্ট এবং স্টার্লিং স্টকস এন্ড সিকিউরিটিজ লিমিটেড এবং স্টার্লিং গ্রুপের চেয়ারম্যান তিনি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর নির্বাচনী তফসিল অনুসারের, ২৪ ডিসেম্বর ডিএসইর এক পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে পরিচালক পদে আগ্রহী প্রার্থীদের গত ৩ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কথা রয়েছে।
কিন্তু আজ বুধবার(৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত সময়ে একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ফলে বিনা বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হচ্ছেন তিনি। তবে আগামী ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের পর তাকে পরিচালক হিসেবে ঘোষণা করবে ডিএসই।

এ বিষয়ে ডিএসইর একজন পরিচালক বলেন আজ পরিচালক পদে মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ ছিল। এসময়ে বর্তমান পরিচালক মো. সিদ্দিকুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন। ফলে আগামি ২৪ ডিসেম্বর ভোট গ্রহনের দরকার পড়বে না।
তবে আনুষ্ঠানিকভাবে ডিএসইর ৫৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) জয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হবে। সিদ্দিকুর রহমান বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএমইএ) এর সাবেক সভাপতি৷ বিজিএমই’র সভাপতি হওয়ার আগে তিনি বিজিএমইএ’র ২০১০-২০১১ মেয়াদে সহ সভাপতি (অর্থ) এবং ২০১২-২০১৩ মেয়াদে দ্বিতীয় সহ সভাপতি পদে দায়িত্ব পালন করেন।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো.আব্দুস সামাদ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments