বুধবার, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদডিএসই’র পরিচালক হলেন রিচার্ড ডি’ রোজারিও
spot_img
spot_img

ডিএসই’র পরিচালক হলেন রিচার্ড ডি’ রোজারিও

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক নির্বাচিত হয়েছেন গ্লোবাল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিচার্ড ডি’ রোজারিও। একটি পরিচালক পদের শুন্য আসনে তিনি ছাড়া আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়া নির্বাচন কমিশন তাকে বিজয়ী ঘোষণা করেছে।

আগামী ১৯ ডিসেম্বর ওই পদে ভোট গ্রহণ করার কথা ছিল। এর আগে নির্বাচন পরিচালনার জন্য ৪ অক্টোবর বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারপতি মোঃ আব্দুস সামাদকে চেয়ারম্যান করে ৩ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়৷
নির্বাচন কমিশনের অপর দুই সদস্য হলেন ডিএসই’র শেয়ারহোল্ডার প্রতিনিধি দেওয়ান আজিজুর রহমান এবং মোহাম্মদ এ হাফিজ৷
নির্বাচন কমিশন একজন শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচনের জন্য ৭ নভেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করেন৷ নির্বাচনী তফসীল অনুসারে ২৬ নভেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ৷
উক্ত সময়ের মধ্যে একজন প্রার্থী গ্লোবাল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ডিবিএ’র প্রেসিডেন্ট রিচার্ড ডি’ রোজারিও মনোনয়নপত্র দাখিল করেন৷

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments