ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সূচকের উত্থানের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে দেশের শেয়ারবাজারে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ১৩ হাজার ১৫৭ কোটি টাকা।চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯২ হাজার ৯৭৬ কোটি টাকা। শেয়ারবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১ দশমিক ৯৪ শতাংশ বা ১৩ হাজার ১৫৭ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯২ হাজার ৯৭৬ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৭৯ হাজার ৮১৯ কোটি টাকা।তবে চলতি সপ্তাহে ডিএসইতে বেড়েছে সব কয়টি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ২১০.৮৮ পয়েন্ট বা ৪ দশমিক ০১ শতাংশ। ডিএসইএস সূচক বেড়েছে ৩৯.৫১ পয়েন্ট বা ৩.৬৯ শতাংশ। আর ডিএস-৩০ সূচক বেড়েছে ৭২.৯৯ পয়েন্ট বা ৩ দশমিক ৬৬ শতাংশ।ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৬২৩ কোটি ৫৩ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৩ হাজার ৯৭৮ কোটি ৬৫ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ৬৪৪ কোটি ৮৮ লাখ টাকা।প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৩৬০ কোটি ১৫ লাখ টাকা বা ৪৫.২৬ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ১৫৫ কোটি ৮৮ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৭৯৫ কোটি ৭৩ লাখ টাকা।সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩২৮টি কোম্পানির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টি কোম্পানির শেয়ারের দাম।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)এদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ২.৪০ শতাংশ ও ২.৩১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫২৬৮.০২ পয়েন্টে ও ৯৩৮২.৪২ পয়েন্টে।সিএসআই সূচক বেড়েছে ২.৭৫ শতাংশ। সূচকটি অবস্থান করছে ৯৩৪.৫৪ পয়েন্টে। আর সিএসই-৩০ সূচক ১.৭৫ শতাংশ ও সিএসই-৫০ ১.৫৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৩৯৪.৮৮ পয়েন্টে ও ১১৩০.১২ পয়েন্টে।চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ১৩২ কোটি ৮৮ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ৪৬ কোটি ২০ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন বেড়েছে ৮৬ কোটি ৬৮ লাখ টাকা।সপ্তাহজুড়ে সিএসইতে ৩১৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৩৯টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির কোম্পানির শেয়ার দর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ



























Recent Comments