ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রথম বছরেই বিনিয়োগকারীদের কোনো ধরনের ডিভিডেন্ড না দেয়ায় বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটার শীর্ষ কর্মকর্তাদের (টপ ম্যানেজমেন্ট) জরুরি তলব করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় কোম্পানিটির ব্যবস্থাপনা পর্ষদের শীর্ষ কর্মকর্তাদের আগারগাঁওয়ে অবস্থিত বিএসইসির কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
এর আগে, ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য রবি’র পরিচালনা পর্ষদ কোন প্রকার ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল সোমবার (১৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা যায়, ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরে রবির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৩ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৫.৩৬ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৩.৯০ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ মার্চ ২০২১ ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ৮ মার্চ নির্ধারণ করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments