ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১১ আগস্ট, বৃহস্পতিবার পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের মোট চার কোম্পানি ডিভিডেন্ড পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বাংলাদেশ অটোকারস লিমিটেড, এবি ব্যাংক লিমিটেড এবং সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড।
দেশ জেনারেল ইন্স্যুরেন্স: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
আলোচ্য সময়ে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
বাংলাদেশ অটোকারস: কোম্পানিটি ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাব বছরের ডিভিডেন্ড বিইএফটিএন মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
আলোচ্য সময়ে কোম্পানিটি ৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
এবি ব্যাংক: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত হিসাব বছরের ডিভিডেন্ড বিইএফটিএন মাধ্যমে বিনিয়োগকারীদের হিসাবে পাঠিয়েছে।
আলোচ্য সময়ে কোম্পানিটি ২ শতাংশ ক্যাশ ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে।
সোস্যাল ইসলামী ব্যাংক: ঘোষিত ডিভিডেন্ডের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে।
কোম্পানিটির বোনাস শেয়ার ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের বিও হিসাবে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, আলোচ্য বছরে সোস্যাল ইসলামী ব্যাংক শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ ক্যাশ ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments