ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড ইউনিটহোল্ডারদের ব্যাংক একাউন্টে পাঠানো হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, প্রতিষ্ঠানটির ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে ইউনিটহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরে প্রতিষ্ঠানটি ইউনিটহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.
























Recent Comments