বুধবার, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদডিভিডেন্ড পাঠিয়েছে ১০ কোম্পানি
spot_img
spot_img

ডিভিডেন্ড পাঠিয়েছে ১০ কোম্পানি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১০ কোম্পানি গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের ঘোষিত ডিভিডেন্ড এবং ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত ৯ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে অন্তবর্তীকালীন ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

এইচ আর টেক্সটাইল: কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাব বছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের কাছে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে পাঠানো হয়েছে।

আলোচ্য সময়ে কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করে। ঘোষণা অনুযায়ী কোম্পানিটি উল্লেখিত ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়েছে।

কপারটেক ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাব বছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৮ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করে, এর মধ্যে ৪ শতাংশ ক্যাশ এবং ৪ শতাংশ স্টক ডিভিডেন্ড। ঘোষণা অনুযায়ী কোম্পানিটি উল্লেখিত ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়েছে।

শাহজিবাজার পাওয়ার: কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাব বছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করে, এর মধ্যে ১৬ শতাংশ ক্যাশ এবং ৪ শতাংশ স্টক ডিভিডেন্ড। ঘোষণা অনুযায়ী কোম্পানিটি উল্লেখিত ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়েছে।

আনোয়ার গ্যালভানাইজিং: কোম্পানিটির গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে এবং ডিভিডেন্ডের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে।

আলোচ্য সময়ে কোম্পানিটি ১০০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিলো। এর মধ্যে ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং বাকি ৮০ শতাংশই ছিলো বোনাস।

ইস্টার্ণ কেবলস: কোম্পানিটির গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে।

আলোচিত সময়ে কোম্পানিটি ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে। যা শেয়ারহোল্ডারদের নিকট পাঠানো হয়েছে।

ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স: কোম্পানিটির গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড বিও অ্যাকাউন্টে জমা দেয়া হয়েছে।

কোম্পানিটি আলোচ্য হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়েছেন। আলোচিত হিসাব বছরে কোম্পানিটি ৪০ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিলো।

মোস্তফা মেটাল: কোম্পানিটির গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটি ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

কে অ্যান্ড কিউ: কোম্পানিটি গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত ৯ মাসের আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে অন্তবর্তীকালীন ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে।

কোম্পানিটির ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে।

আলোচিত সময়ের জন্য কোম্পানিটি ৫ শতাংশ অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই: কোম্পানিটির গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে। আলোচিত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিলো।

যমুনা অয়েল: কোম্পানিটির গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, আলোচিত হিসাব বছরে কোম্পানিটি ১২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিলো।

ডেইলি শেয়ারবাজার ডটকম/পি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments