বৃহস্পতিবার, ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদডিভিডেন্ড পাঠিয়েছে ৬ কোম্পানি
spot_img
spot_img

ডিভিডেন্ড পাঠিয়েছে ৬ কোম্পানি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ছয় কোম্পানির ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে: আল-আরাফাহ ইসলামী ব্যাংক, জনতা ইন্স্যুরেন্স, রূপালী ইন্সুরেন্স, প্রাইম ইন্সুরেন্স, তাকাফুল ইসলামী ইন্সুরেন্স এবং সাউথইস্ট ব্যাংক লিমিটেড।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক: কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২১ সালে সমাপ্ত হিসাব বছরের ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে।

কোম্পানিটি আলোচ্য হিসাব বছরের ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের কাছে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে পাঠিয়েছে। সমাপ্ত হিসাব বছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে কোম্পানিটি।

জনতা ইন্স্যুরেন্স: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ সালে সমাপ্ত হিসাব বছরের ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে পাঠিয়েছে।

সমাপ্ত হিসাব বছরের জন্য ১১ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিলো কোম্পানিটি। এর মধ্যে ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ছিলো। কোম্পানিটি আলোচিত সময়ের জন্য ৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

রূপালী ইন্সুরেন্স: কোম্পানিটি ৩১ মার্চ, ২০২২ সালে সমাপ্ত হিসাব বছরের ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে পাঠিয়েছে।

আলোচ্য হিসাব বছরের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিলো কোম্পানিটি। এর মধ্যে ৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড।

প্রাইম ইন্সুরেন্স: কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত হিসাব বছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

তাকাফুল ইসলামী ইন্সুরেন্স: কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত হিসাব বছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

সাউথইস্ট ব্যাংক: কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত হিসাব বছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিলো। এর মধ্যে ৮ শতাংশ ক্যাশ এবং ৪ শতাংশ স্টক ডিভিডেন্ড। কোম্পানিটি আজ ৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments