শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাডেল্টা থেকে আলাদা ওমিক্রনের চার বিষয়
spot_img
spot_img

ডেল্টা থেকে আলাদা ওমিক্রনের চার বিষয়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় আবিষ্কৃত করোনাভাইরাসের ধরন ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে বিশ্বে। ভাইরাসটির অন্যান্য ধরনের তুলনায় ওমিক্রন খুব দ্রুত সংক্রমণের বিস্তারে সক্ষম। তবে ডেল্টার তুলনায় এর উপসর্গ অনেক মৃদু বা হালকা। এক প্রতিবেদনে ডেল্টার তুলনায় ওমিক্রনের ৪টি আলাদা বিষয় তুলে ধরা হয়েছে। ২০১৯ সালে শেষে চীন থেকে ওমিক্রন ও ডেল্টা দুটো ধরনের উৎপত্তি হয়েছে। তারপর ২০২০ করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রভাব বিস্তারক করে ডেল্টা। আর ২০২১ সালে নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ভ্যারিয়েন্ট আসে ওমিক্রন।

ওমিক্রন ও ডেল্টার মধ্যে পার্থক্য
ডেল্টা ও ওমিক্রন দুটোই করোনার ধরন হলেও এর মধ্যে পার্থক্য রয়েছে। বিশেষজ্ঞদের মতে, অবসাদ, জয়েন্টে ব্যথা, ঠান্ডা, মাথা ব্যথা এই চারটি ওমিক্রনের এমন লক্ষণ যা ডেল্টা থেকে আলাদা। এছাড়া স্বাদ-গন্ধ চলে যাওয়া যা ডেল্টার অন্যতম লক্ষণ হলেও তা ওমিক্রনের ক্ষেত্রে মাঝেমধ্যে দেখা যায়।

ওমিক্রনে শ্বাসকষ্ট নাও হতে পারে
গত সপ্তাহে একজন চিকিৎসক পরামর্শ দিয়েছিলেন যে, ডেল্টার মতো ওমিক্রনে শ্বাসকষ্ট নাও হতে পারে। এর ফলে ওমিক্রনের কারণে ফুসফুস সংক্রমিত হতে পারে। এর মানে ডেল্টা সংক্রমণের কারণে অনেক মানুষ যে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং শ্বাসকষ্টে ভুগেছেন নতুন রূপের ক্ষেত্রে এমন নাও হতে পারে।

ভ্যাকসিনের প্রভাব ও রোগ প্রতিরোধ ক্ষমতা
বিশেষজ্ঞদের মতে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভ্যাকসিন দেওয়ার ফলে যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় তা ওমিক্রন প্রতিরোধী নাও হতে পারে। ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো নতুন ভ্যাকসিনের কার্যকারিতা মূল্যায়ন করতে তাদের নিজ নিজ ওষুধ পরীক্ষা করছে।

সুস্থ এবং ফিট থাকার জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা এবং ভ্যাকসিন নেওয়ার মাধ্যমে নিজেকে সংক্রমিত হওয়া থেকে রক্ষা করা হলো সর্বোত্তম উপায়।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments