ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেডকে অগ্রাধিকারমূলক (প্রেফারেন্স) শেয়ার ইস্যুর জন্য সম্মতি দিয়েছে বিএসইসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি অগ্রাধিকারমূলক (প্রেফারেন্স) শেয়ার ইস্যু করবে ৬০৭ কোটি ৬৯ লাখ ৩৫ হাজার ১৩০ টাকা সমপরিমান মূল্যের। ইস্যু করা শেয়ারের কর পরবর্তী নিট মুনাফা হবে ১৫ শতাংশ।
প্রেফারেন্স শেয়ারটি হবে ই-রিডিমেবল, নন-কমিউলেটিভ এবং এ প্রেফারেন্স শেয়ার বাংলাদেশ সরকারের পক্ষে ইস্যু করা হবে। যার প্রতিনিধিত্ব করবে সচিব, বিদ্যুৎ বিভাগ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.


























Recent Comments