ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের ওভার দ্যা কাউন্টার (ওটিসি) বোর্ডে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ফিশারিজ অ্যান্ড এগ্রো পিএলসি গত ৩০ জুন, ২০২৩ তারিখে শেষ হওয়া অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২৩ টাকা ৪৯ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৫ টাকা ৩৫ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৮০ টাকা ৩৫ পয়সা।
আগামী ৩০ ডিসেম্বর, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments